নয়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছেই শেখ হাসিনার বাংলো : আছে কয়েক স্তরের নিরাপত্তা
অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঠিক কোথায় রয়েছেন, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানায়নি। এমন অবস্থায় শুক্রবার (২৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া গেট ও খান মার্কেটের কাছেই একটি বাংলোতে অবস্থান করছেন শেখ হাসিনা। অত্যন্ত সুরক্ষিত সেই বাংলোতে আছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এর আগেরদিন বৃহস্পতিবার ভারতের আরেক গণমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছিল, ভারতের রাজধানী নয়াদিল্লির লুটিয়েনস বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে অবস্থান করছে হাসিনা। নিরাপত্তা প্রটোকল নিয়ে মাঝেমধ্যে লোধি গার্ডেনে হাঁটতে বের হন তিনি। তবে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার...