রাষ্ট্রপতির অপসারণর নিয়ে সিদ্ধান্তহীনতায় রাজনৈতিক দলগুলো : চলছে নানা আলোচনা
অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পদত্যাগপত্র’ বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণমাধ্যমে কথা বলার পর তাকে অপসারণের ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে চলছে নানা আলোচনা। পাশাপাশি ডালপালা মেলছে বিভিন্ন গুঞ্জনের। একই সঙ্গে রাষ্ট্রপতিকে অপসারণে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়ছে। সবমিলিয়ে এ ইস্যুতে দেশ জুড়ে এক ধরনের গুমোট পরিস্থিতি বিরাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি সংগঠনের আন্দোলনকারীরা বলছেন, রাষ্ট্রপতি শপথভঙ্গ করেছেন, তার আর এ পদে থাকার অধিকার নেই। উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনের মুখে রাষ্ট্রপতি নিজ থেকে পদত্যাগ করবেন নাকি সরকার তাকে অপসারণের উদ্যোগ নেবে- তা নিয়ে অলোচনা চলছে সর্বত্র। রাজনৈতিক দলগুলো অবশ্য ‘দৃশ্যত সতর্ক’ পর্যবেক্ষণ করছে পরিস্থিতির,...