1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
রোগাক্রান্ত গরু জবাইয়ের অভিযোগে ৫ জন আটক
Monday, 14 September 2026, 09:00 am
Headline :
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আসিফ মাহমুদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের সময়ে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী নয়: শফিকুর রহমান ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পাবেন বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারণ হবে: আইনমন্ত্রী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রোগাক্রান্ত গরু জবাইয়ের অভিযোগে ৫ জন আটক

  • Update Time : Thursday, 27 August, 2026, 02:31 pm
  • 25 Time View




আবদুল্লাহ আল মামুন—- সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরায় রোগাক্রান্ত ও পোকাধরা গরু গোপনে জবাই করে সাধারণ মানুষের কাছে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ। এ সময় আসামীদের ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান, ১টি মোটরসাইকেল এবং ১টি অসুস্থ গরু উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার ২৬ আগস্ট ভোরে সাতক্ষীরা ১৩নং লাবসা ইউনিয়নের মাগুরা বৌবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

আটককৃত আসামীরা হলেন আবুল বাশার কারিগর (৩০) পিতা- আনছার আলী কারিগর গ্রাম শিবতলা মাছখোলা সাতক্ষীরা, তৈয়েবুর রহমান (১৯) পিতা- জিয়ারুল ইসলাম গ্রাম শিবতলা মাছখোলা সাতক্ষীরা,মোঃ শাহিন ইসলাম (২০) পিতা- মৃত আরশাদ আলী গ্রাম শিবতলা মাছখোলা সাতক্ষীরা, মোঃ ইব্রাহীম শেখ (২৫) পিতা- হাফিজুর শেখ গ্রাম সাহাপুর ডুমুরিয়া খুলনা, রাব্বি হোসেন আকাশ (২৫) পিতা- হাবিবুর রহমান গাজী গ্রাম চুকনগর ডুমুরিয়া খুলনা, ঘটনায় জড়িত অপর আসামী মোঃ রবিউল ইসলাম (৩৫) পিতা- মতলেব মোড়ল গ্রাম মঙ্গলকোট কেশবপুর যশোর এজাহারে উল্লেখ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ২৬ আগস্ট ভোর আনুমানিক ৪:০০ সময় একটি লাল কালো রঙের বুলেরো পিকআপ গাড়িতে (রেজিঃ নং- খুলনা-ন-১১-১৭৪১) করে একটি অত্যন্ত রোগাগ্রস্ত ফ্রিজিয়ান গরু নিয়ে আসে প্রতারক চক্রটি। মাগুরা বৌবাজারের রাস্তার ধারে গরুটি নামানোর সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। গরুটির মুখ দিয়ে ক্রমাগত ফেনা ও লালা ঝরছিল এবং এটি নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সোহেল আহমেদ মানিকসহ স্থানীয়দের খবর দেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে গরুটির আশঙ্কাজনক অবস্থা দেখতে পান এবং তৎক্ষণাৎ সাতক্ষীরা থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চক্রের সাথে জড়িত আসামীদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি বুলেরো পিকআপ এবং ১টি বাজাজ পালসার মোটরসাইকেল রেজিঃ নং- সাতক্ষীরা-ল-১১-৭৯৪০ জব্দ করা হয়।

বিকাল ৫:৪০ মিনিটের সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সাতক্ষীরা সদরের উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার শেখ সালাহউদ্দীন সাতক্ষীরা থানায় উপস্থিত হয়ে গরুটিকে পরীক্ষা নিরীক্ষা করেন এবং গরুটি মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে যে তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে কম দামে মারাত্মক অসুস্থ ও রোগাক্রান্ত গরু সংগ্রহ করে। পরবর্তীতে এসব গরু গোপনে জবাই করে সুস্থ গরুর মাংস হিসেবে বাজারে বিক্রি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ করে আসছিল।

এ বিষয়ে আলহাজ্জ এম সোহেল আহমেদ মানিক বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। সাতক্ষীরা থানা পুলিশ জানায় উক্ত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category