প্রতিবেদনে আফজল খান শিমুল , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তন্তর বাজারে কসবা- আখাউড়ার মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য , জনাব আলহাজ্ব মুশফিকুর রহমানের পক্ষে মাদক বিরুধী গণসচেতনামূলক এক গুরুত্বমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্ব মূলক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সদস্য , আলহাজ্ব খন্দকার বিল্লাল হোসেন , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন , ব্রাত্যণবাড়িয়া জেলা বিএনপির ৎুগ্ন- সাধারন সম্পাদক , জনাব নাজমুল হুদা খন্দকার , জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদল নেতা জনাব নাছির উদ্দিন হাজারী , আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব জাবেদ উল ইসলাম , আখাউড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক , হোসাইন মোঃ ভূঁইয়া সানিসহ আরো অনেকে।
সভাটিতে সভাপতিত্ব করেন , ধরখার বিএনপির সভাপতি জনাব বিল্লাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে, সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান বলেন, মাদক দ্রব্য হলো সমাজের কুষ্ঠু রোগ, প্রতিটি পরিবার তাদের সন্তানদেরকে এ অভিশাপ থেকে মুক্ত করতে হবে।
আর আমাদের বিএনপি সরকার , মাদকের বিরুদ্ধে দেখাচ্ছে জিরো টলারেন্স। আমি সামনের সারিতে বসা আখাউড়া থানার ওসিকে বলবো আখাউড়া থেকে মাদককে চিরদিনের জন্য নির্মৃল করার জন্য ।
এ সময়ে এমপি মহোদয়ের এপিএস অ্যাডভোকেট হানিফ মিয়াসহ গণমাধ্যমের ব্যক্তিবর্গরা , আইনশৃংখলা বাহিনীর সদস্য বৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা সভাটিতে উপস্থিত ছিলেন ।