1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
আবাসন খাতের উন্নয়নে রাজউক-রিহাবের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা
Monday, 14 September 2026, 09:59 am
Headline :
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আসিফ মাহমুদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের সময়ে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী নয়: শফিকুর রহমান ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পাবেন বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারণ হবে: আইনমন্ত্রী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আবাসন খাতের উন্নয়নে রাজউক-রিহাবের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা

  • Update Time : Thursday, 9 July, 2026, 12:52 pm
  • 56 Time View




নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহাব) নবনির্বাচিত কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আবাসন খাতের বিদ্যমান সমস্যা, পরিকল্পিত নগরায়ণ, উন্নয়ন কার্যক্রমে সমন্বয় এবং সেবার মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে রাজউক ও রিহাবের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। এছাড়া রাজউকের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রিহাবের নবনির্বাচিত সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় রিহাবের প্রতিনিধিরা আবাসন খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। তারা পরিকল্পিত নগরায়ণ, নির্মাণ কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসন, সেবাপ্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করা এবং সরকারি-বেসরকারি সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, রাজধানীকে একটি পরিকল্পিত, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকারি সংস্থা, বেসরকারি আবাসন উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি বলেন, নগর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের বিষয় নয়; এর সঙ্গে নাগরিক সুবিধা, পরিবেশ সংরক্ষণ, সুশাসন এবং টেকসই উন্নয়নও ওতপ্রোতভাবে জড়িত।

তিনি আরও বলেন, আবাসন খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই এ খাতের উন্নয়নে উদ্ভূত সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিয়মিত আলোচনা এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখা প্রয়োজন। রাজউক সব সময় আইন ও বিধিমালার আওতায় থেকে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

রাজউক চেয়ারম্যান জানান, আবাসন খাত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আরও কার্যকরভাবে পর্যালোচনা এবং বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নের জন্য রাজউক ও রিহাবের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটি মাঠপর্যায়ের সমস্যা, নীতিগত বিষয় এবং উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দিক পর্যালোচনা করে সুপারিশ দেবে। সেই সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

তিনি রিহাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে রাজউক ও রিহাবের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা এবং নিয়মিত সংলাপ বজায় থাকলে আবাসন খাতের উন্নয়ন আরও গতিশীল হবে এবং নাগরিকরা এর সুফল পাবেন।

সভায় অংশগ্রহণকারীরা টেকসই, পরিকল্পিত ও জনবান্ধব নগর উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আবাসন খাতের উন্নয়নে ধারাবাহিক সংলাপ ও যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category