1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
Sunday, 30 August 2026, 11:31 pm

আলোচিত ও ভাইরাল চরিত্র নিয়ে আসছে ‘আমরা ভাইরাল’

  • Update Time : Sunday, 30 August, 2026, 11:06 pm
  • 4 Time View
5

বিনোদন প্রতিবেদক:

হাস্যরস, নাটকীয়তা ও সমসাময়িক সামাজিক বাস্তবতার মিশেলে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। ৫২ পর্বের এই নাটকে সমাজের বিভিন্ন আলোচিত, সমালোচিত ও ভাইরাল চরিত্রকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে।

 

নাটকটির গল্প ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। চিত্রনাট্য লিখেছেন আল আমিন স্বপন। নির্মাতাদের প্রত্যাশা, হাস্যরসের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসায় দর্শকদের কাছে নাটকটি আলাদা গ্রহণযোগ্যতা পাবে।

 

‘আমরা ভাইরাল’-এ অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ, আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ. আ. সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভসহ আরও অনেকে।

 

নাটকটির শুটিং হয়েছে ঢাকার অদূরে পুবাইলে একটি শুটিং হাউস ও রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন মশিউর রহমান। সম্পাদনা ও কালারিংয়ের দায়িত্ব পালন করেছেন লিঙ্কন। আবহসংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।

 

নাটকটি নিয়ে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ বলেন, গল্পটি অন্যরকম। হাস্যরসের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি চারপাশের পরিচিত কিছু বিষয়কে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। দীর্ঘদিন পর এমন একটি গল্পে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। দর্শক নাটকটি উপভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, সমাজের আলোচিত, সমালোচিত ও বিভিন্নভাবে ভাইরাল হওয়া চরিত্রগুলোকে কেন্দ্র করেই নাটকটি নির্মাণ করা হয়েছে। এতে তরুণ ও অভিজ্ঞ—দুই প্রজন্মের শিল্পীরাই অভিনয় করেছেন। হাস্যরসের পাশাপাশি নাটকটিতে সমসাময়িক কিছু বার্তাও রাখা হয়েছে।

 

নির্মাতা জানান, ‘আমরা ভাইরাল’ নাটকটি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারের পাশাপাশি ইউটিউব চ্যানেল আর্টফ্রেম-এও প্রকাশ করা হবে।

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ব্যতিক্রমী গল্প, পরিচিত সামাজিক চরিত্র এবং হাস্যরসের সমন্বয়ে নির্মিত ৫২ পর্বের এই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category