1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
কাশ্মীর ইস্যুর সমাধান ছাড়া শান্তি অসম্ভব: শাহবাজ
Sunday, 06 September 2026, 06:26 pm

কাশ্মীর ইস্যুর সমাধান ছাড়া শান্তি অসম্ভব: শাহবাজ

  • Update Time : Sunday, 6 September, 2026, 05:40 pm
  • 7 Time View

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

 

রোববার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের ৬১তম ‘প্রতিরক্ষা ও শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তারে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

 

শাহবাজ শরিফ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই এ সমস্যার সমাধান করতে হবে। তার দাবি, কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান ও নীতির কারণে দক্ষিণ এশিয়ায় শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাধা তৈরি হচ্ছে।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়েও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান সক্রিয় ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলে জানান তিনি।

 

দিবসটি উপলক্ষে দেওয়া বক্তব্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের নীতিমালা অনুসরণ করে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেন। তিনি দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য জম্মু-কাশ্মীর সমস্যার সমাধানের আহ্বান জানান।

 

ইসহাক দার আরও বলেন, কাশ্মীরিদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তান তাদের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে।

 

শাহবাজ শরিফ তার বক্তব্যে কাশ্মীরকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ভাষায় দেশটির ‘জীবনরেখা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কাশ্মীর নিয়ে চলমান বিরোধের অবসান না হলে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পথ কঠিন হয়ে থাকবে।

 

সূত্র: ডন

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category