1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
Sunday, 20 September 2026, 03:58 pm
Headline :
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ইউনূস সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • Update Time : Thursday, 27 August, 2026, 08:36 pm
  • 24 Time View




এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

 

কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি ও রাইচর এলাকায় পৃথক দুটি অভিযানে ৫২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

‎বুধবার (২৭ আগষ্ট) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি ও রাইচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

 

গ্রেপ্তারকৃত আসামি আসাদুজ্জামান মোল্লা (৪৫) গাজীপুর জেলার কালিগঞ্জ থানার বেলনা গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে। মো. আরাফাত (১৮) কুমিল্লার নাঙ্গলকোট থানার হেসাখাল গ্রামের আনোয়ারের ছেলে এবং মো. হৃদয় খান (২৬) চান্দিনা থানাধীন নাওতলা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

 

‎র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসাদুজ্জামান মোল্লা ও মো. আরাফাত নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

‎একই রাতে পৃথক আরেকটি অভিযানে সদর দক্ষিণ মডেল থানাধীন কালিরবাজার ইউনিয়নের রাইচর এলাকায় অভিযান চালিয়ে মো. হৃদয় খান নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার হেফাজত থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category