1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
Wednesday, 02 September 2026, 03:46 am
Headline :
সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে, পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের সম্ভাবনা গণমাধ্যম নিয়ন্ত্রণ স্বৈরাচারী শক্তির হাতিয়ার: রিজভী উন্নয়ন-পুনর্বাসনে বাড়ছে বেসরকারি অংশগ্রহণ: অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস গুম মানবতাবিরোধী অপরাধ: রাষ্ট্রপতি গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী পুতিনের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সংসদে বাকস্বাধীনতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ

কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

এ.কে পলাশ
  • Update Time : Wednesday, 10 December, 2025, 12:07 am
  • 83 Time View
কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
116

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে পুলিশের সঠিক ভাবে দায়িত্বপালন পূর্বের সকল বদনাম ঘুচানোর প্রচেষ্টা হবে; এজন্য সারা দেশে প্রায় দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে জানিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার ও পুলিশ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মোঃ আনিসুজ্জামান বলেছেন, পুলিশের চেইন অব কমান্ড ঠিক করা হচ্ছে। এর আগে এই বিষয়টি নষ্ট হয়ে গিয়েছিলো।

যে কারনে জবাবদিহিতা কমে গিয়েছিলো। এখন থেকে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারগণের কাছে রিপোর্ট করবেন, সার্কেল অতিরিক্ত সুপারগণ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ রিপোর্ট করবেন জেলা পুলিশ সুপারকে। এছাড়া একজন এসআই বা উপ- পরিদর্শকের এসিআর লেখার দায়িত্ব দেয়া হয়েছে সার্কেল পুলিশ সুপারকে- এতে চেইন অব কমান্ড ও জবাবদিহিতা কঠোর হবে।

মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন। এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল ইসলাম, সদর সার্কেল সাইফুল মালিকসহ বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

কুমিল্লা নগরীর অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে সচেষ্ট থাকবেন বলে উল্লেখ করে জেলায় নবাগত পুলিশ সুপার বলেন, পুলিশের যারা টোকেন বানিজ্য যারা করেন তাদের বিরুদ্ধে আমি ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। কুমিল্লা শহরে প্রায় ৩৬ হাজার যানজট চলাচল করে, কিন্তু সিটি কর্পোরেশনের জন্য মাত্র ৬ হাজার অটোরিকশা ও ইজিবাইক চলাচলের কথা রয়েছে। তাই আমরা আগামীকাল থেকেই সিটি কর্পোরেশনের সহযোগিতায় কুমিল্লা নগরীতে যানজট নিরসনে অভিযান শুরু করব।

সাংবাদিকদের একমাত্র জবাবে পুলিশ সুপার বলেন , পাঁচ আগস্ট পরবর্তী সময়ের কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে লুট হওয়ার সরকারি অস্ত্র আরে প্রচেষ্টা রয়েছে। এখনো কুমিল্লা জেলার ১৭ টি অস্ত্র ও ৪ হাজার ২৬৬টি এ্যামুনিশন উদ্ধার করা বাকি রয়েছে।

কুমিল্লা জেলায় চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধ, হয়রানিমূলক মামলার বিষয়ে সতর্ক থাকাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিজনক বিভিন্ন যেকোনো কাজ প্রতিরোধে কুমিল্লা জেলা পুলিশ আরো বেশি সতর্ক থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category