1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
কুমিল্লায় ১২ কেজি গাঁজা ও বিদেশি মদ-বিয়ারসহ আটক ১
Wednesday, 23 September 2026, 02:56 am
Headline :
চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামনে যত চ্যালেঞ্জ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি

কুমিল্লায় ১২ কেজি গাঁজা ও বিদেশি মদ-বিয়ারসহ আটক ১

  • Update Time : Saturday, 29 August, 2026, 07:05 pm
  • 28 Time View




এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি

 

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ারসহ মো. সিব্বির হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২। শুক্রবার (২৮ আগস্ট) রাতে সদর দক্ষিণ উপজেলার দড়িবট এবং শনিবার সকালে সদর উপজেলার গাজীপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

 

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর দক্ষিণ মডেল থানার আওতাধীন দড়িবট গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি বিশেষ দল। এ সময় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

এরপর শনিবার সকালে একই ইউনিটের আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গাজীপুর এলাকায় অভিযান চালায়। সেখানে মো. সিব্বির হোসেনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

 

আটক সিব্বির হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

 

র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে আসছিলেন। পরে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১-এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়েছে। সামাজিক ব্যাধি মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

র‌্যাব সূত্রে আরও জানা যায়, আটক সিব্বির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার কার্যক্রম শেষে শনিবার দুপুরে তাকে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category