1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
ক্যালকুলেটরে ‘ঘুষের’ হিসাবের অভিযোগ: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্যাহার
Thursday, 03 September 2026, 07:41 am
Headline :

ক্যালকুলেটরে ‘ঘুষের’ হিসাবের অভিযোগ: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্যাহার

  • Update Time : Tuesday, 30 June, 2026, 04:14 pm
  • 41 Time View
59

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ নেওয়ার অভিযোগে আলোচিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহার করেছে সরকার। তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও বলেন, পিআইওর বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। একই সঙ্গে অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ন থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

ইউএনও ইন্দ্রজীত সাহা জানান, প্রজ্ঞাপন জারির পরও বাবুল চন্দ্র রায় তখনো বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগের বিষয়ে তদন্ত করতে বুধবার (২৪ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি তদন্ত দল দেবীগঞ্জে আসার কথা রয়েছে।

এর আগে সোমবার প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ক্যালকুলেটরে হিসাব করে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের পরিমাণ নির্ধারণের দৃশ্য দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে অভিযোগের বিষয়ে বাবুল চন্দ্র রায়ের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category