1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
ঘাটাইলে লাইসেন্স ও হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল: প্রশাসনের নির্দেশনা
Tuesday, 01 September 2026, 02:50 pm

ঘাটাইলে লাইসেন্স ও হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল: প্রশাসনের নির্দেশনা

  • Update Time : Sunday, 5 April, 2026, 11:58 pm
  • 105 Time View
139

নাজমুল আদনান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

 

সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এখন থেকে রেজিস্ট্রেশন সনদ (ব্লু-বুক), ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছাড়া কোনো মোটরযান চালককে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

গত ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে ঘাটাইল উপজেলার সকল ফিলিং স্টেশনকে লিখিত নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।

উপজেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া পাবলিক প্লেসে গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ। আইন বাস্তবায়নে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, কেবল বৈধ কাগজপত্রধারী চালকদের কাছেই জ্বালানি সরবরাহ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, মোটরযানের বৈধ রেজিস্ট্রেশন সনদ (ব্লু-বুক), চালকের নিজ নামে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে হেলমেট থাকতে হবে। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে যানবাহনের হালনাগাদ ফিটনেস সনদ ও রুট পারমিট প্রদর্শনের কথাও বলা হয়েছে।

এই নির্দেশনা ঘাটাইল উপজেলার ছয়টি ফিলিং স্টেশনে পাঠানো হয়েছে। এগুলো হলো—মেসার্স ঘাটাইল ফিলিং স্টেশন, মেসার্স সাত্তার ফিলিং স্টেশন, মেসার্স জমজম ফিলিং স্টেশন (ব্রাহ্মনশাসন), মেসার্স হামিদপুর ফিলিং স্টেশন, মেসার্স খাদিজা ফিলিং স্টেশন (ধলাপাড়া) এবং মেসার্স তমা ফিলিং স্টেশন (সাগরদিঘী)।

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত ইউএনও জাহিদুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং অবৈধ মোটরযান চলাচল বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন তদারকির জন্য সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও ঘাটাইল থানা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category