1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
চরভদ্রাসনে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
Thursday, 09 July 2026, 08:05 pm
Headline :
চরভদ্রাসনে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান আবাসন খাতের উন্নয়নে রাজউক-রিহাবের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সমন্বয় সভা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য ‘রাজনৈতিক’, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা সাভার এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের পরও একই কর্মস্থলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ঠিকাদার তালিকাভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, গ্রেপ্তার ২; চার দিনে আটক ২০ আদালতের হুঁশিয়ারির পর দুই ঘণ্টার মধ্যে হাজির করা হলো সালাম মুর্শেদীকে সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জুবাইদা রহমানের

চরভদ্রাসনে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

  • Update Time : Thursday, 9 July, 2026, 03:02 pm
  • 3 Time View
5

ফরিদপুর প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেল ৩টায় চরভদ্রাসন উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এর ফলে সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, তথ্য যাচাই করে প্রচার এবং অপপ্রচার প্রতিরোধে সরকারি দপ্তর, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং যাচাইকৃত তথ্য প্রচারের সংস্কৃতি গড়ে তোলাও জরুরি। তথ্যের সত্যতা নিশ্চিত না হয়ে কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার আহ্বানও জানানো হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, ১ নম্বর চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির, ৩ নম্বর চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, উপজেলা সমবায় কর্মকর্তা ইয়াকুব আলী, দৈনিক কালবেলা–এর চরভদ্রাসন প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্ভুল ও যাচাইকৃত তথ্য প্রচারে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box
More News Of This Category