1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
চরভদ্রাসনে ওকাপের মতবিনিময় সভা
Tuesday, 22 September 2026, 01:51 pm
Headline :
জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

চরভদ্রাসনে ওকাপের মতবিনিময় সভা

  • Update Time : Thursday, 27 August, 2026, 08:40 pm
  • 26 Time View




ফরিদপুর জেলা প্রতিনিধি:

আব্দুস সালাম মোল্লা

ফরিদপুরের চরভদ্রাসনে অভিবাসী কর্মীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ওকাপের (OKUP) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মিনি অডিটরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।সচিত্র প্রদর্শনী ওসুন্দর সাবলীল উপস্থাপনায় ওকাপের কার্যক্রম মতবিনিময় সভায় প্রশংসিত হয়েছে। ভুক্তভোগীদের সেবা দানের মাধ্যমে।

সভায় বক্তারা বলেন, বিদেশে যাওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, দুর্ঘটনা এবং মৃত্যুর পর তাদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা আদায়ে ওকাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে অনেক প্রবাসী ও তাদের পরিবারের সদস্য এসব সুযোগ-সুবিধা সম্পর্কে জানেন না। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

বক্তারা আরও বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামী কর্মীদের সঠিক তথ্য দেওয়া এবং দালাল ও প্রতারকদের বিষয়ে সতর্ক করা জরুরি। বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা যাতে কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভায় চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ ওসি সফর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা হাফিজুর রহমান, বাংলাদেশ প্রবাসী কল্যাণ কেন্দ্রের ফরিদপুর শাখার শিমুল আহমেদ, চরহরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল বারী দিপু খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন জাফর এবং সাংবাদিক মেজবাহউদ্দিন ও আব্দুস সবুর কাজলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ওকাপের কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category