1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
Thursday, 27 August 2026, 04:54 pm

চরভদ্রাসনে লঞ্চ-স্পিডবোট ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, ২০ হাজার টাকা জরিমানা

  • Update Time : Wednesday, 26 August, 2026, 01:50 pm
  • 7 Time View
10

ফরিদপুর জেলা প্রতিনিধি:

আব্দুস সালাম মোল্লা।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর লঞ্চ ও স্পিডবোট ঘাটে অতিরিক্ত যাত্রী পরিবহন ও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিভিন্ন জাতীয় দৈনিকে পরপর দুই দিন ঘাটে অতিরিক্ত যাত্রী পরিবহন ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বুধবার (২৬ আগস্ট) সকালে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ গোপালপুর লঞ্চ ও স্পিডবোট ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত যাত্রী পরিবহন ও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ ঘাটের ইজারাদার ও স্পিডবোট সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় এবং ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

প্রশাসনের এ অভিযানে ঘাটে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনার মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় যাত্রীরা

Facebook Comments Box
More News Of This Category