1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
চরভদ্রাসনে সরকারি খাল উদ্ধারে মোবাইল কোর্ট
Wednesday, 23 September 2026, 07:36 pm
Headline :
সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ স্থানীয় সরকার নির্বাচনে খরচ প্রায় ৬ হাজার কোটি, এ বছর নাও হতে পারে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে দুই নেতার প্রত্যয় চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামনে যত চ্যালেঞ্জ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চরভদ্রাসনে সরকারি খাল উদ্ধারে মোবাইল কোর্ট

  • Update Time : Thursday, 3 September, 2026, 04:43 pm
  • 28 Time View




ফরিদপুর জেলা প্রতিনিধি :

আব্দুস সালাম মোল্লা।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাদুল্লা মাতুববরের ডাঙ্গি গ্রামের শত বছরের খালটি উদ্ধারে আজ বুধবার সকাল ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। সরকারি খাল দখলকারী সায়েদ মোল্লা অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এসময় তাকে ফোন করেও ঘটনা স্থলে উপস্থিত করা যায় নি। এক পর্যায়ে উপস্থিত জনগণের সম্মুখে স্পট নিলাম ডেকে খাল দখলে ব্যবহৃত ভরাট বালু, পাইলিং বাঁশ, সিমেন্ট এর ৮টিরিং পাইপ ১০ হাজার টাকা নগদ মূল্যে বিক্রি করে দেয়া হয়। নিলামের সর্বোচ্চ দরদাতা দিপু খান জনসমক্ষে সর্বোচ্চ দরদর দাতাকে৩৫০০ঘনফুট বালু ১০,০০০টাকা মূল্যে কিনে নেন এবং ৫ দিনের মধ্যে সমস্ত মালামাল সরিয়ে নিয়ে খালটি অবমুক্ত করে দেয়ার কথা ইউএনও মহোদয় কে জানান। দখলদার সায়েদ মোল্লার হাত থেকে খালটি উদ্ধার করে ইউএনও এক ব্রিফিংয়ে জানান, খালটি দখলের পর আমরা অভিযোগ পেয়ে সায়েদ মোল্লাকে সতর্ক করি এবং ৪ দিনের সময় দেই যাতে উনি নিজ দায়িত্বে ভরাটকৃত বালু সরিয়ে নিয়ে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয় কিন্তু গত ১৫ দিনেও উনি কোনো মালামাল সরিয়ে নেন নি বরং আরো বালু ভরাট করে পুরো খালটি দখলে নিয়ে নেয়। তার ধূর্ত আচরণের কারণে আজ মোবাইল কোর্ট পরিচালনা করে ভরাটের জন্য ব্যবহৃত মালামাল স্পট নিলাম ডেকে বিক্রি করে দেয়া হয়। শত বছরের খালটি উদ্ধারে এলাকাবাসী উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category