1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
Tuesday, 01 September 2026, 03:43 am

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

  • Update Time : Tuesday, 30 June, 2026, 04:49 pm
  • 40 Time View
62

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার আগে দুপুর ১টা ৪২ মিনিটে মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে হাজতখানা থেকে ট্রাইব্যুনালের এজলাসে কাঠগড়ায় তোলা হয়। এরপর প্রায় ১০ মিনিট পর ২১১ পৃষ্ঠার রায় পাঠ শুরু হয়। রায়ে ইনুর বিরুদ্ধে গঠিত আটটি অভিযোগ তুলে ধরেন বিচারক শাহরিয়ার কবীর। সাক্ষীদের জবানবন্দি ও উপস্থাপিত বিভিন্ন তথ্যপ্রমাণের বিষয়ে বক্তব্য দেন বিচারক মঞ্জুরুল বাছিদ। রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয়। পরে প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-২ ইনুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরবর্তী সময়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে একই বছরের ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে সুনির্দিষ্ট আটটি অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। বিচার শেষে ট্রাইব্যুনাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category