1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজউকে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
Tuesday, 15 September 2026, 02:15 am
Headline :
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ইউনূস সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আসিফ মাহমুদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের সময়ে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী নয়: শফিকুর রহমান ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পাবেন বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজউকে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

  • Update Time : Thursday, 6 August, 2026, 10:11 am
  • 34 Time View




নিজস্ব প্রতিবেদক

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে। সংস্থাটির প্রধান প্রবেশপথে স্থাপিত ডিজিটাল ডিসপ্লেতে দিবসটি ঘিরে নির্মিত একাধিক প্রামাণ্যচিত্র প্রচার করা হচ্ছে।

 

রাজউক সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি), বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) প্রামাণ্যচিত্রগুলো নির্মাণ করেছে। এতে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, আত্মত্যাগের ইতিহাস এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার নানা দিক তুলে ধরা হয়েছে।

 

এই প্রদর্শনীর মাধ্যমে রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা দর্শনার্থীরাও প্রামাণ্যচিত্রগুলো দেখার সুযোগ পাচ্ছেন।

 

রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, দেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং জাতীয় চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে প্রামাণ্যচিত্র কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুসারে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে রাজউক ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

 

তিনি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোর তাৎপর্য তুলে ধরা এবং ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে রাজউক সবসময় সচেষ্ট। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে ইতিহাস সম্পর্কে আগ্রহ এবং সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category