1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
Sunday, 30 August 2026, 11:51 pm

‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কিয়ারার পাশে স্বস্তিকা

  • Update Time : Sunday, 30 August, 2026, 10:46 pm
  • 6 Time View
8

বিনোদন ডেস্ক:

কন্নড় তারকা ইয়াশ ও কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায়। বিশেষ করে সিনেমাটির ‘তাবাহি’ গানে ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা ও বিতর্ক। এবার সেই বিতর্কে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

 

ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বস্তিকা প্রশ্ন তোলেন, দর্শকরা সিনেমাটি না দেখেই কেন অভিনেত্রী ও তার চরিত্র নিয়ে সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন। তার বক্তব্য, কিয়ারা যে ধরনের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, সেই চরিত্রের প্রয়োজন অনুযায়ী অভিনয় করাটাই স্বাভাবিক।

 

স্বস্তিকা বলেন, একটি সিনেমা দেখার আগেই নারী চরিত্র কিংবা অভিনেত্রীদের নিয়ে মতামত তৈরি করার প্রবণতা রয়েছে। কিন্তু দৃশ্যটি কেন রাখা হয়েছে, গল্পের সঙ্গে এর সম্পর্ক কী—এসব না জেনে সমালোচনা করা ঠিক নয়। আগে পুরো সিনেমাটি দেখে তারপর দৃশ্যটির প্রয়োজনীয়তা বিচার করার আহ্বান জানান তিনি।

 

কিয়ারার ব্যক্তিজীবন নিয়েও বিতর্ক তৈরি হওয়ায় স্বস্তিকার বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ২০২৫ সালের জুলাইয়ে কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে কন্যাসন্তান আসে। এরপর ‘টক্সিক’-এ কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন—একজন মা হয়ে তিনি কীভাবে এমন দৃশ্যে অভিনয় করতে পারেন।

 

এই ধারণারও বিরোধিতা করেন স্বস্তিকা। তার মতে, মাতৃত্ব ও যৌনতাকে পরস্পরবিরোধী বিষয় হিসেবে দেখার মানসিকতা থেকেই এ ধরনের মন্তব্য আসে। তিনি মনে করেন, ভারতীয় সমাজে যৌনতাকে এখনও স্বাভাবিক মানবিক বিষয় হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে সংকোচ রয়েছে এবং দীর্ঘদিন ধরে এটিকে ট্যাবু হিসেবে দেখা হয়েছে।

 

এদিকে বিতর্কের মধ্যেও বক্স অফিসে বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেছে ‘টক্সিক’। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে ইয়াশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া।

 

২৬ আগস্ট ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম ও ইংরেজি ভাষায় প্রদর্শিত হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম সাকনিল্কের হিসাবে, মুক্তির চার দিনে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ১৯০.৪৫ কোটি রুপি। ভারতের গ্রস আয় ২২৭.৫০ কোটি এবং বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ ২৫৪.৭৫ কোটি রুপিতে পৌঁছেছে।

 

মুক্তির পর সিনেমাটির কিছু দৃশ্য এবং নারী চরিত্রের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা গেলেও দর্শকদের একটি অংশ এর পক্ষে মত দিয়েছেন। বিশেষ করে ‘তাবাহি’ গানে ইয়াশ ও কিয়ারার রসায়ন নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া বিভক্ত।

 

সূত্র: ইন্ডিয়া টুডে

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category