1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
ডিএসসিসির প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ
Wednesday, 01 July 2026, 04:35 pm
Headline :
কৃষক ঘুষ ছাড়া ধান বিক্রি করতে পারছেন না সুনামগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Questions arise about the stagnation of counter-terrorism unit নিকারের অনুমোদন: তিন নতুন উপজেলা, একটি নতুন থানা পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও পৃথক ডিএমপি বিভাগ গঠনের পরিকল্পনা: আইজিপি বদলির আদেশের পরও বিতর্কে সাবেক ইউএনও খসরু, চাকরির নামে ঘুষ নেওয়ার অভিযোগ ব্রাজিলের জয়ের উদ্‌যাপনে আতশবাজি, বাধা দিতে গিয়ে কুমিল্লায় এএসআইকে ছুরিকাঘাত চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থিতায় বাধা নেই: অ্যাটর্নি জেনারেল জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ক্যালকুলেটরে ‘ঘুষের’ হিসাবের অভিযোগ: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্যাহার

ডিএসসিসির প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

  • Update Time : Wednesday, 1 July, 2026, 03:26 pm
  • 7 Time View
10

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

উপসচিব আশফিকুন নাহারের সই করা আদেশে বলা হয়েছে, আনিছুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুতর অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ, টেন্ডার বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, অভিযোগগুলো তদন্ত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে আনিছুর রহমানের কোনো বক্তব্য অফিস আদেশে উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box
More News Of This Category