ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
Update Time :
Monday, 6 April, 2026, 04:45 pm
53
Time View
ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক সব উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। নোটিশে অভিযোগ করা হয়, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে নিয়ে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন। তিনি বলেন, “হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের...
67
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক সব উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান।
নোটিশে অভিযোগ করা হয়, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে নিয়ে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন।
তিনি বলেন,
“হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি।”