1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
Tuesday, 22 September 2026, 07:17 pm
Headline :
চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামনে যত চ্যালেঞ্জ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি

দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

  • Update Time : Wednesday, 26 August, 2026, 04:22 pm
  • 23 Time View




সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

 

কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দোঘর এলাকার আব্দুল বারেকের মেয়ে সুমি আক্তার (২৪) এবং মুন্সিগঞ্জের টঙ্গী থানার বিকরামপুর এলাকার সালাউদ্দিন ইসলামের মেয়ে সায়মা আক্তার (১৯)।

থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে স্পেশাল-১১ ডিউটিতে ছিলেন। এ সময় মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category