1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
নকশাবহির্ভূত নির্মাণ: কুমিল্লায় দুই টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ
Monday, 21 September 2026, 11:40 am
Headline :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নকশাবহির্ভূত নির্মাণ: কুমিল্লায় দুই টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ

  • Update Time : Sunday, 30 August, 2026, 10:37 pm
  • 26 Time View




কুমিল্লা প্রতিনিধি: এ.কে. পলাশ।।

 

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় অনুমোদিত নকশা ও নির্মাণবিধি না মানার অভিযোগে সিলভার আলী টাওয়ার ও কাজী টাওয়ারের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)।

 

রোববার (৩০ আগস্ট) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবন দুটির নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ পরিচালনা এবং প্রযোজ্য নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণের জন্য ভবন মালিক ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

 

অভিযোগ রয়েছে, নির্ধারিত জায়গা ছাড়ার বিধানসহ অনুমোদিত নকশার বিভিন্ন শর্ত যথাযথভাবে অনুসরণ না করেই ভবন দুটির নির্মাণকাজ চলছিল। অভিযানের সময় বিষয়গুলো পরিদর্শন ও প্রাথমিকভাবে যাচাই-বাছাই করার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় উন্নয়ন কর্তৃপক্ষ।

 

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অবশ্যই মেনে চলতে হবে। নকশার বাইরে গিয়ে কিংবা নির্মাণবিধি লঙ্ঘন করে কেউ ভবন নির্মাণ করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, নগরীর নিরাপদ ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ভবন নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করা হচ্ছে। অনুমোদিত নকশা ও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু কান্দিরপাড় নয়, কুমিল্লা নগরীর অন্যান্য এলাকাতেও ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকি করা হবে। নগর পরিকল্পনা ও জননিরাপত্তার স্বার্থে বিধিবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category