1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও পৃথক ডিএমপি বিভাগ গঠনের পরিকল্পনা: আইজিপি
Wednesday, 02 September 2026, 03:04 am
Headline :
সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে, পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের সম্ভাবনা গণমাধ্যম নিয়ন্ত্রণ স্বৈরাচারী শক্তির হাতিয়ার: রিজভী উন্নয়ন-পুনর্বাসনে বাড়ছে বেসরকারি অংশগ্রহণ: অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস গুম মানবতাবিরোধী অপরাধ: রাষ্ট্রপতি গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী পুতিনের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সংসদে বাকস্বাধীনতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও পৃথক ডিএমপি বিভাগ গঠনের পরিকল্পনা: আইজিপি

  • Update Time : Wednesday, 1 July, 2026, 02:14 pm
  • 46 Time View
65

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারটি থানা, ছয়টি পুলিশ তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে তিনটি ডিসি অফিস, ৪১টি পুলিশ বক্স এবং ডিএমপির একটি স্বতন্ত্র বিভাগ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

 

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

আইজিপি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ডিএমপির চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তিনটি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও এগিয়ে চলছে।

 

তিনি বলেন, পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে রাজধানীর অন্যান্য বিভাগের মতো একটি স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। এ বিভাগ একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। আইজিপি আরও বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রয়েছে।

 

তিনি জানান, পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

 

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category