1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
Monday, 31 August 2026, 11:53 am

ফরিদপুরে ফুটবল খেলার মাইকিং নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ২০০

  • Update Time : Saturday, 4 April, 2026, 04:29 pm
  • 99 Time View
113

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০০ জন আহত হয়েছেন। ঘটনায় ৫০টি দোকান ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামে এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করে। এ ঘটনায় সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে প্রথম দফা সংঘর্ষ শুরু হয়।

রাতের পুলিশি হস্তক্ষেপের পর পরিস্থিতি শান্ত হলেও শনিবার সকাল ৭টা থেকে আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুনসুরাবাদ, খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন মুখোমুখি অবস্থানে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উভয়পক্ষ ঘরবাড়ির ছাদ ও দোকানের আড়াল থেকে ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে পুলিশসহ দুই শতাধিক লোক আহত হয়েছেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে আহতদের ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “সকাল থেকে চার গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চালিয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমাদের কয়েকজন পুলিশসহ গ্রামের অনেক লোক আহত হয়েছেন।”

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category