1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. news@gmail.com : morning24 :
ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার
Friday, 20 February 2026, 01:28 am
Headline :
অন্তর্বর্তী সরকারের সফলতা-ব্যর্থতা কুমিল্লায় রাত পোহালেই ভোট উৎসব প্রস্তুত -উৎসবের সাথে আছে শঙ্কাও কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার গুলশান নিকেতনের জমি নিয়ে অপপ্রচার: রাজউকের মালিকানাধীন সম্পত্তিতে হচ্ছে ‘নিকেতন লেডিস পার্ক’ সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রস্তুতি গ্রহণ দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন: সত্য ও নৈতিকতার পথে এক নতুন যাত্রা কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অ*স্ত্র উদ্ধার New US ambassador presents credentials to President কুমিল্লায় ভারতে পালানোর সময় হ*ত্যা মামলার ৩ আসামি গ্রে*ফতার

ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার

এ.কে পলাশ
  • Update Time : Thursday, 13 November, 2025, 09:28 pm
  • 81 Time View
ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার
97

ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার। যেকারণে আজ আমাদের মাঠে নামতে হচ্ছে। ফ্যাসিবাদের দোষরদের এমন দু’সাহস বাংলার আপমর জনতা মেনে নেবে না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কুমিল্লা নগরীর টাউন হলের মুক্তমঞ্চে ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে অবস্থান কর্মসূচিতে বক্তব্যে এসব কথা বলেন আট ইসলামি দলের নেতারা।

বক্তব্যে তারা বলেন, গণভোট ও জুলাই সনদের ভিত্তি ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী ৮ দল। আমরা নির্বাচন চাই। তবে আমাদের ছেলেমেয়েদের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদ ও গণভোট ছাড়া নির্বাচনে আমরা যেতে পারি না। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কাউন্সিল মোশারফ হোসাইন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনা এসময় বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরী সহ-সভাপতি মাওলানা আমীর হামজা, সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ আট ইসলামি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বাংলা সংস্করণ

Facebook Comments Box
More News Of This Category