1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
Saturday, 29 August 2026, 05:45 pm

বাগাতিপাড়ায় ইউএনও, এসিল্যান্ড ও ওসির পদে শূন্যতা: প্রশাসনিক স্থবিরতা, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

  • Update Time : Saturday, 22 August, 2026, 07:30 pm
  • 8 Time View
22

হাসান আলী সোহেল, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষার তিনটি মূল স্তম্ভ—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)—একযোগে অভিভাবকহীন হয়ে পড়েছে নাটোরের বাগাতিপাড়ায়। মাঠ প্রশাসনের শীর্ষ এই গুরুত্বপূর্ণ তিন পদে নিয়মিত কর্মকর্তার অনুপস্থিতি ও দায়িত্ব পালনে দীর্ঘদিনের ঘাটতির কারণে পুরো উপজেলায় চরম প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে; দেখা দিয়েছে জননিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি উপজেলার সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, সরকারের উন্নয়ন প্রকল্প তদারকি, ভূমি ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে ইউএনও, এসিল্যান্ড ও ওসির ভূমিকা অপরিহার্য। কিন্তু একই সময়ে বাগাতিপাড়া উপজেলায় এই তিন শীর্ষ পদেই কার্যকর নেতৃত্বের অভাব দেখা দেওয়ায় মাঠপর্যায়ে প্রশাসনিক সমন্বয়ে ধস নেমেছে। ফলে জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসন, থানা-পুলিশের নিরাপত্তা সেবা ও সাধারণ প্রশাসনিক সেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্তবর্তী ও স্পর্শকাতর না হলেও বাগাতিপাড়ার মতো একটি গুরুত্বপূর্ণ জনপদে একযোগে তিনটি মূল পদ কার্যত অকার্যকর থাকা প্রশাসনিক চরম অব্যবস্থাপনার শামিল। দ্রুততম সময়ে এসব পদে নিয়মিত ও পূর্ণাঙ্গ কর্মকর্তা পদায়ন না করা হলে নাগরিক সেবা পুরোপুরি মুখ থুবড়ে পড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটতে পারে।

এদিকে, একই সঙ্গে শীর্ষ তিনটি পদে এই দীর্ঘসূত্রতা ও শূন্যতা কেন তৈরি হলো এবং এর পেছনে প্রশাসনের নজরদারির ঘাটতি রয়েছে কি না, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাগাতিপাড়া উপজেলা প্রশাসনকে স্থবিরতার হাত থেকে রক্ষা করতে এবং জনস্বার্থে অবিলম্বে ইউএনও, এসিল্যান্ড ও ওসির মতো সংবেদনশীল পদগুলোতে স্থায়ী ও কার্যকর কর্মকর্তা পদায়নে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category