1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
ময়মনসিংহে যুবককে গলা কেটে হত্যার অভিযোগ, ধর্ষণের অভিযোগের জেরে হত্যার দাবি পুলিশের
Tuesday, 15 September 2026, 02:01 pm
Headline :
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ইউনূস সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আসিফ মাহমুদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের সময়ে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী নয়: শফিকুর রহমান ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পাবেন বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে যুবককে গলা কেটে হত্যার অভিযোগ, ধর্ষণের অভিযোগের জেরে হত্যার দাবি পুলিশের

  • Update Time : Monday, 6 July, 2026, 04:30 pm
  • 71 Time View




ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের পেছনে এক নারীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিশোধের ঘটনা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর চার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোডসংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব আহমেদ রুবেল (৩৫) ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ৩৬ বাড়ি কলোনির একটি ভাড়া বাসায় থাকতেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে রাজিব ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। সেখানে কয়েকজনের সঙ্গে বসবাস করতেন। পুলিশের তথ্যমতে, গত শুক্রবার তিনি এক নারীকে ধর্ষণ করেছেন—এমন অভিযোগ ওঠে। পরদিন ওই নারীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়। অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ঘটনার জেরে নারীর চার ছেলে রাজিবকে হত্যা করে থাকতে পারেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলও জব্দ করা হয়েছে।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, এক নারী ধর্ষণের অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, ওই নারীর চার ছেলে রাজিবকে গলা কেটে হত্যা করেছেন। ঘটনার তদন্ত চলছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category