গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। ১৭ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ জাহাঙ্গীর আলম (৩৮)। তিনি মোংলা পৌর শহরের শেহলাবুনিয়ার মাদক ব্যাবসায়ী মোহাম্মদ আলী গ্রিকের ছেলে। মোহাম্মাদ আলী গ্রিক গত দুই মাস আগে প্রায় ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার হয়েছিলো।
পুলিশ জানায়, মোংলায় শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর পালিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে ইয়াবাসহ আটক করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ইয়াবা সহ ইয়াবা বিক্রির নগদ ৩৭০০ টাকা জব্দ করে পুলিশ।
মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, মোংলা শহর সহ উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চালমান। অভিযানে মাদক সহ একজনকে জনকে গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
তিনি আরো বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান পুরো মোংলা উপজেলা জুড়ে অব্যাহত থাকবে।