1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
মোংলায় সুপেয় পানির সংকট নিরসনে তিন শতাধিক পরিবারে পানির ট্যাংক বিতরণ
Monday, 21 September 2026, 04:10 pm
Headline :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

মোংলায় সুপেয় পানির সংকট নিরসনে তিন শতাধিক পরিবারে পানির ট্যাংক বিতরণ

  • Update Time : Monday, 24 August, 2026, 02:39 pm
  • 23 Time View




মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় বৃষ্টির পানি সংরক্ষণ ও সুপেয় পানির চাহিদা পূরণে ট্যাংক বিতরণ করা হয়েছে। ২৩ আগস্ট রবিবার সকালে দিগরাজ এলাকায় বুড়িরডাঙ্গা ইউনিয়নবাসীদের মাঝে এ ট্যাংক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। পরে উপজেলা পরিষদ চত্বরে চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের বাসিন্দাদের মাঝে ট্যাংক বিতরণ করেন প্রতিমন্ত্রী। রবিবার ৬টি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে এ ট্যাংক বিতরণ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার আয়োজনে দেয়া হচ্ছে এ পানির ট্যাংক। এ ট্যাংক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার উপ-সহকরাী প্রকৌশলী সোহান আহম্মেদ, উপজেলা বিএনপি সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও মোস্তাফিজুর রহমান জনি।

 

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, তীব্র লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় মোংলাসহ আশপাশ এলাকায় সুপের পানির মারাত্মক সংকট রয়েছে। এ সংকট নিরসনে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে তা দিয়ে চাহিদা পূরণে উপকূলের জনগোষ্ঠীর মাঝে পানির ট্যাংক বিতরণ অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে। পাশাপাশি সুপের পানির উৎস সৃষ্টিতে সরকারী পুকুরগুলো পুনখননের উদ্যোগ নেয়া হয়েছে। উপকূলের কোন মানুষ যেন সুপেয় পানির জন্য কষ্ট না পায় সেজন্য যা যা প্রয়োজন তার সবকিছুই এ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category