1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
ম্যারাডোনাকে জয় উৎসর্গ করলেন মেসি
Thursday, 16 July 2026, 04:47 pm
Headline :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচার, রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩ চরভদ্রাসনে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান আবাসন খাতের উন্নয়নে রাজউক-রিহাবের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সমন্বয় সভা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য ‘রাজনৈতিক’, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা সাভার এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের পরও একই কর্মস্থলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ঠিকাদার তালিকাভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, গ্রেপ্তার ২; চার দিনে আটক ২০ আদালতের হুঁশিয়ারির পর দুই ঘণ্টার মধ্যে হাজির করা হলো সালাম মুর্শেদীকে

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করলেন মেসি

  • Update Time : Thursday, 16 July, 2026, 04:43 pm
  • 1 Time View
2

অনলাইন ডেস্ক :   ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের জয় দিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ৮৫ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকা দলটি শেষ মুহূর্তের দুই গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচে দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে এই জয় কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেন তিনি।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে পিছিয়ে পড়লেও ৮৪ মিনিটে এন্সো ফার্নান্দেসের দুর্দান্ত গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেস জয়সূচক গোল করে দলকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেন। দুই গোলেই অ্যাসিস্ট করেন মেসি।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসির হাতে তুলে দেওয়া হয় ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক জার্সির একটি প্রতিরূপ। সেই মুহূর্তে আবেগাপ্লুত হয়ে ম্যারাডোনাকে স্মরণ করেন বর্তমান অধিনায়ক।

তিনি বলেন,‘আমি নিশ্চিত, দিয়েগো ওপর থেকে এই জয় উপভোগ করছেন। আজকের দিনটি তার জন্যও খুবই বিশেষ হতো। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। যদি তিনি এই ম্যাচ দেখে থাকেন, তাহলে এই জয় আমাদের পক্ষ থেকে তার জন্য একটি উপহার।’

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই ফুটবল ইতিহাসে বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ এখনো ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়। প্রায় চার দশক পর একই প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার দিনে সেই স্মৃতিকেই নতুন করে সামনে নিয়ে এলেন মেসি।

৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন অধিনায়ক সেমিফাইনালে দুটি অ্যাসিস্ট করে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন। তার নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

এবার শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

Facebook Comments Box
More News Of This Category