1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন অন্যায়ভাবে আটক না থাকে: শামা ওবায়েদ
Tuesday, 22 September 2026, 12:28 am
Headline :
জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন অন্যায়ভাবে আটক না থাকে: শামা ওবায়েদ

  • Update Time : Tuesday, 25 August, 2026, 06:19 pm
  • 21 Time View




পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো নাগরিককে অন্যায়ভাবে জেলে বা আটক রাখা হবে না। বিরোধী দল, আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হলেও সরকার এ বিষয়টি নিশ্চিত করবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচারপূর্ব আটক রাখার বিষয়ে উদ্বেগ জানিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছে। এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে দেশে নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এর বড় ভুক্তভোগী বিএনপি ও দলটির নেতাকর্মীরা।

তিনি বলেন, জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ও গুম-খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হয়েছে। তবে অতিউৎসাহী হয়ে দায়ের করা মামলাগুলোও আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে। কোনো মামলায় সত্যতা বা ভিত্তি না থাকলে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শামা ওবায়েদ বলেন, মানবাধিকার রক্ষা ও জনগণের কাছে দায়বদ্ধ থাকার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে কাউকে অন্যায়ভাবে আটক রাখা হবে না।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category