1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
রাষ্ট্রীয় শোক দিবসে চরভদ্রাসন উপজেলা প্রশাসন অর্ধনমিত পতাকা উত্তোলনের অনিয়ম
Tuesday, 01 September 2026, 03:34 pm

রাষ্ট্রীয় শোক দিবসে চরভদ্রাসন উপজেলা প্রশাসন অর্ধনমিত পতাকা উত্তোলনের অনিয়ম

আব্দুস সালাম মোল্লা
  • Update Time : Sunday, 21 December, 2025, 08:10 pm
  • 159 Time View
রাষ্ট্রীয় শোক দিবসে চরভদ্রাসন উপজেলা প্রশাসন অর্ধনমিত পতাকা উত্তোলনের অনিয়ম
181

চরভদ্রাসন উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় শোক দিবসে অর্ধনমিত পতাকা উত্তোলনের অনিয়ম দেখা গেছে ২০শে ডিসেম্বর উপজেলা প্রশাসনের অফিসগুলোতে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর আততায়ী হাতে গুলিবিদ্ধ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সরকার রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়। সেই ধারাবাহিকতায় চরভদ্রাসন উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত পতাকা উত্তোলনের অনিয়ম দেখা গেছে। উপজেলা সহকারী কমিশনার কার্যালয়, উপজেলা সাব রেজিস্টার এর কার্যালয়, চরভদ্রাসন ইউনিয়ন তফশিলদারের কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় অর্ধনমিত নিয়ম মানা হয়নি।

উপজেলা সহকারী কমিশনার যায়েদ হোসাইন জানান,পতাকা বিধিমালা ১৯৭২ এর ৭(১২) অনুযায়ী, পতাকা অর্ধনমিত থাকার ক্ষেত্রে প্রথমে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করে তারপর অর্ধনমিত করতে হবে। আবার নামানোর সময়ও একই ধাপ অনুসরণ করতে হবে। অর্থাৎ, প্রথমে পুরোটা তুলে এরপর নিচে নামাতে হবে।

জাতীয় পতাকা দন্ডে উত্তোলন করে দন্ডে অর্ধনমিত রাখা হয়। তিনি কতটুকু অর্ধনমিত তা জানান নি। তিনি জানিয়েছেন তার কার্যালয় সঠিক নিয়মে পতাকা উত্তোলন করা হয়েছে।
দেখা গেছে, পতাকা উত্তোলনের দন্ডে পতাকা উত্তোলন করে (দণ্ডের উপরেরএকচতুর্থাংশ খালি রেখে) অর্ধনমিত রাখা।

দন্ডটি ১৬ ফিট উঁচুতা হলে হলে দন্ডের উপরের ৪ ফিট শূন্য রেখে পতাকা উত্তোলন করতে হয়। সেই নিয়মটি উপজেলা প্রশাসন করছে না।
দেখাগেছে, প্রশাসনের কোন দন্ডের অর্ধনমিত চিহিত অংশ নাই। অনুমানের উপর ভিত্তি করে অর্ধনমিত পতাকা উত্তোলন করে চলছে উপজেলা প্রশাসন। দন্ডের একচতুর্থাংশঅর্ধনমিত প্রশাসন করছে না। প্রশাসন খেয়ালখুশি মতো অর্ধনমিত পতাকা উত্তোলন করে চলছে। মহান বিজয় দিবসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সামনে, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পতাকা উত্তোলন অনিয়ম করলেও ব্যবস্থা নেওয়া হয় নি।

এ ব্যাপারে মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক ডক্টর আলী আকবর জানান,জাতীয় পতাকা উত্তোলন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অংশ এটি নিয়ম মত উত্তোলন করা দরকার। জাতীয় পতাকাকে যেন অবমাননা না করা হয় এদিকে প্রশাসন সহ সবাইকে খেয়াল করার অনুরোধ করেন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category