1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
শ্রীবরদীতে বিএনপির নির্বাচনী আলোচনা সভা, উন্নয়নের প্রতিশ্রুতি প্রার্থী রুবেলের
Tuesday, 22 September 2026, 01:50 pm
Headline :
জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

শ্রীবরদীতে বিএনপির নির্বাচনী আলোচনা সভা, উন্নয়নের প্রতিশ্রুতি প্রার্থী রুবেলের

  • Update Time : Sunday, 5 April, 2026, 11:30 pm
  • 117 Time View




শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজ মাঠে বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

সভায় তিনি বলেন, দেশে বর্তমানে বিএনপি সরকার গঠন করেছে এবং সরকারি দলের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন রুবেল।

তিনি বলেন, “আমি এমপি হলে এলাকার স্বার্থে বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ও শিক্ষা খাতে উন্নয়ন করব। গরিব-দুঃখী মানুষের পাশে থাকব। যেকোনো সমস্যায় সরাসরি আমার কাছে আসতে পারবেন, কোনো দালালের প্রয়োজন হবে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাখি।

তাদের নেতৃত্বে কলেজ মাঠে একটি বড় মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীবরদী উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গসংগঠনগুলোর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category