1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
Wednesday, 10 June 2026, 11:57 pm
Headline :
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জ্বালানি গবেষণায় বাংলাদেশি পিএইচডি গবেষক কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা BGB Seizes Yaba, Mine-Like Objects, Fuel and Chemicals in Separate Drives in Ramu and Naikhongchhari সারাদেশে র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

  • Update Time : Wednesday, 29 April, 2026, 02:14 pm
  • 49 Time View
92

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।

দৈনিক আমার দেশ পত্রিকার বুড়িচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, এখন টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ এবং দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসান।

হামলার শিকার সাংবাদিক সাখাওয়াত হাফিজ ঘটনাটির বর্ণনা দিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত সালাউদ্দিনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

 

Facebook Comments Box
More News Of This Category