1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড
Wednesday, 23 September 2026, 01:57 am
Headline :
চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামনে যত চ্যালেঞ্জ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি

সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড

মনির হোসেন
  • Update Time : Saturday, 18 October, 2025, 04:38 pm
  • 237 Time View
সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড




সুন্দরবনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। তবে এঘটনায় কেউ আটক হয়নি।

১৮ অক্টোবর শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর শনিবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর থানাধীন পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করা হয়। এসময় হরিণ শিকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংসের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category