1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা
Friday, 04 September 2026, 08:31 pm
Headline :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে, পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের সম্ভাবনা গণমাধ্যম নিয়ন্ত্রণ স্বৈরাচারী শক্তির হাতিয়ার: রিজভী উন্নয়ন-পুনর্বাসনে বাড়ছে বেসরকারি অংশগ্রহণ: অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস গুম মানবতাবিরোধী অপরাধ: রাষ্ট্রপতি গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা

  • Update Time : Friday, 8 November, 2024, 04:17 pm
  • 329 Time View
183

অনলাইন ডেস্ক  :  বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজ র‌্যালি বের করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি বের করা হবে। এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। শুক্রবার এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করছেন। বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন। দুপুর আড়াইটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমকে জানান, ঢাকা বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে নেতাকর্মীরা এই র‌্যালিতে অংশ নেবেন। যে জন্য তারা সকাল থেকে মিছিল সহকারে আসছেন। ঢাকা মহানগরের সব ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা আসবেন। তিনি বলেন, রাতেই নয়াপল্টনের মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। স্মরণকালের ঐতিহাসিক র‌্যালি হবে আজ।

শোভাযাত্রার ‘রোডম্যাপ’ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তাদের তথ্য অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিস, মৎস্য ভবন মোড় হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে শাহবাগ মোড়ে যাবে। সেখান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক শেরাটন) হয়ে বাংলামোটর মোড় দিয়ে কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category