1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
লাইনচ্যুত ট্রেন থেকে ১ হাজার লিটার তেল উদ্ধার
Monday, 21 September 2026, 12:47 am
Headline :
এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

লাইনচ্যুত ট্রেন থেকে ১ হাজার লিটার তেল উদ্ধার

  • Update Time : Thursday, 2 April, 2026, 01:35 pm
  • 100 Time View




হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুধু তা–ই নয়, নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারিকেন সংগ্রহ করে ট্রেনটি থেকে চুইয়ে পড়া প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করেছেন বাহিনীর সদস্যরা।

 

গতকাল রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিকটস্থ মনতলা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) বিজিবির একটি দল। তারা সেখানে গিয়ে তেল লুটপাট প্রতিরোধ করে। পরে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সেখানে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

 

তেল উদ্ধারের বিষয়ে বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বিজিবির উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারিকেন সংগ্রহ করে প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। এ উদ্যোগের ফলে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাও সম্ভব হয়েছে।

 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে তেলসহ দুটি বগি ইতিমধ্যে সোজা করা হয়েছে। আরও দুটি বগি উদ্ধারের কাজ চলছে। তবে একটি বগি পানিতে পড়ে যাওয়ায় সেটি উদ্ধারে কিছুটা বেশি সময় লাগতে পারে। একই সঙ্গে দুর্ঘটনায় রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দিকে এই দুর্ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category