1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধে ঘুষের অভিযোগ: এমপি মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ
Wednesday, 22 April 2026, 09:19 pm
Headline :
চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা BGB Seizes Yaba, Mine-Like Objects, Fuel and Chemicals in Separate Drives in Ramu and Naikhongchhari সারাদেশে র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ হরমুজ প্রণালী পার হতে না পেরে শারজাহয় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ জবি শিক্ষকের ওপর হামলা: আসামি মাহিম কারাগারে, রিমান্ড শুনানি রোববার উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে জোর, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধে ঘুষের অভিযোগ: এমপি মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

  • Update Time : Thursday, 2 April, 2026, 01:46 pm
  • 22 Time View
19

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধের জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার দাবিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা-কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

তথ্য বলছে, বুধবার (১ এপ্রিল) মো. হৃদয় হাসান নামের এক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে স্পষ্ট জবাব দিতে বলা হয়েছে।

সূত্র জানায়, নোটিশে দাবি করা হয়েছে—যারা ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে, তাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে অথবা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

অভিযোগ উঠছে, সম্প্রতি বিভিন্ন জনসভায় মুফতি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখতে তাকে তিন দিনের মধ্যে ৫০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং জানান, বড় কোনো প্রলোভনেও তিনি তার অবস্থান থেকে সরে আসবেন না। এই বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি ২৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসার পর দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বার্থে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে প্রশ্ন উঠছে, উত্থাপিত এই গুরুতর অভিযোগের পেছনে প্রকৃত সত্য কী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় আদৌ প্রকাশ পাবে কি না। একই সঙ্গে, অভিযোগ প্রমাণিত না হলে এর আইনি ও রাজনৈতিক প্রভাব কী হতে পারে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে মুফতি আমির হামজার প্রতিক্রিয়া জানতে চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
More News Of This Category