1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
দক্ষিণ বনশ্রীতে সিটি করপোরেশনের গাড়িচাপায় ব্যবসায়ীর মৃত্যু
Sunday, 20 September 2026, 09:50 am
Headline :
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ইউনূস সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

দক্ষিণ বনশ্রীতে সিটি করপোরেশনের গাড়িচাপায় ব্যবসায়ীর মৃত্যু

  • Update Time : Saturday, 4 April, 2026, 03:00 pm
  • 106 Time View




রাজধানীর খিলগাঁও এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির চাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ বনশ্রীর ডি–ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাজেদুল ইসলাম খিলগাঁওয়ের ওমর আলী লেনের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তাঁর বাবার নাম আবদুল হাকিম।

পুলিশ জানায়, দুর্ঘটনার ঘটনায় ময়লার গাড়ির চালক সেলিম বাবু (৫০)কে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে।

 

খিলগাঁও থানার উপপরিদর্শক আশিকুর রহমান বলেন, ছেলেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সাজেদুল। পথে দক্ষিণ বনশ্রী এলাকায় পৌঁছালে ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category