1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি
Wednesday, 01 July 2026, 07:19 am
Headline :
বদলির আদেশের পরও বিতর্কে সাবেক ইউএনও খসরু, চাকরির নামে ঘুষ নেওয়ার অভিযোগ ব্রাজিলের জয়ের উদ্‌যাপনে আতশবাজি, বাধা দিতে গিয়ে কুমিল্লায় এএসআইকে ছুরিকাঘাত চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থিতায় বাধা নেই: অ্যাটর্নি জেনারেল জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ক্যালকুলেটরে ‘ঘুষের’ হিসাবের অভিযোগ: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্যাহার কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার: ‘এটা শাহবাগ নয়, দয়া করে বসুন’ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জ্বালানি গবেষণায় বাংলাদেশি পিএইচডি গবেষক কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি

  • Update Time : Wednesday, 29 April, 2026, 02:23 pm
  • 67 Time View
111

কুমিল্লা, ২৯ এপ্রিল ২০২৬: কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ উত্তর সূর্যনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে বিজিবি।সংস্থাটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা জব্দ করে।

 

জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

 

উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
More News Of This Category