1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ
Monday, 21 September 2026, 03:33 am
Headline :
এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ

  • Update Time : Sunday, 21 June, 2026, 08:43 pm
  • 43 Time View




কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় সাংবাদিক ও মানবাধিকারকর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র অজ্ঞাতনামা একটি চক্রের বিরুদ্ধে সাইবার হামলা, তথ্য চুরি, নজরদারি, ভয়ভীতি প্রদর্শন এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি দাবি করেছেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রযুক্তিগত উপায়ে তার ব্যক্তিগত ও পেশাগত তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং তাকে নানা ধরনের হয়রানি ও ক্ষতির মুখে ফেলছে।

শুক্রবার (১৯ জুন) দায়ের করা জিডিতে সাংবাদিক শুভ্র উল্লেখ করেন, তার ব্যবহৃত দুটি জিমেইল অ্যাকাউন্ট ও একাধিক মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে ব্যক্তিগত, সাংবাদিকতা, মানবাধিকার এবং সামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে। এসব নম্বর বিভিন্ন যোগাযোগমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে সংযুক্ত রয়েছে। তার অভিযোগ, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি তার মোবাইল ডিভাইস ও অনলাইন অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করে তথ্য নিয়ন্ত্রণ, হ্যাকিং এবং ক্লোনিংয়ের মতো কর্মকাণ্ডে জড়িত।

জিডিতে তিনি আরও বলেন, অতীতে একাধিকবার তার মোবাইল ফোন হারিয়ে যায়। হারিয়ে যাওয়া ডিভাইসগুলোতে গুরুত্বপূর্ণ নথি, সংবাদ-সংক্রান্ত তথ্য, ভিডিও, ছবি ও ব্যক্তিগত দলিলপত্র সংরক্ষিত ছিল। তার আশঙ্কা, ওই তথ্য অপব্যবহার করে একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তি ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

সাংবাদিক শুভ্রের অভিযোগ, চক্রটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয়ে যোগাযোগ করে তাকে ভয়ভীতি প্রদর্শন করছে। গত ১৮ জুন বিকেলে কুমিল্লা আদালত এলাকার পূর্ব গেইটসংলগ্ন একটি হোটেলের সামনে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের বিশেষ প্রশাসনিক সংস্থার সদস্য পরিচয় দিয়ে তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে সাইবার অপরাধের মামলা রয়েছে বলে দাবি করে। তারা দ্রুত যোগাযোগের জন্য চাপ সৃষ্টি করে এবং মোবাইল ফোনে কিছু আপত্তিকর ভিডিও ও বিভিন্ন সংবাদমাধ্যমের লোগো সংবলিত কনটেন্ট প্রদর্শন করে। এসব ঘটনার মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ডায়েরিতে আরও উল্লেখ করা হয়, অতীতে তার বাসায় বিদ্যুৎ মিস্ত্রি পরিচয়ে প্রবেশের পর একটি ক্ষুদ্র স্পাই ক্যামেরা পাওয়া যায়, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। এছাড়া তার বাসার পেছনের সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, একটি চক্র পরিকল্পিতভাবে বাসায় অবৈধ কিছু রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করে তাকে এবং তার পরিবারকে হয়রানির চেষ্টা করতে পারে।

এছাড়া তিনি অভিযোগ করেন, তাদের পরিচালিত অনলাইন সংবাদমাধ্যম ‘দৈনিক বাংলা নিউজ’-এর ওয়েবসাইট ডোমেইন এবং সংশ্লিষ্ট ইমেইল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এর ফলে সংবাদ প্রকাশনা ও পেশাগত কার্যক্রমে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।

জিডিতে সাংবাদিক শুভ্র বলেন, দীর্ঘদিন ধরে চলমান এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে তার সাংবাদিকতা, মানবাধিকার কার্যক্রম এবং চলমান মামলাসংক্রান্ত বিষয়গুলোতেও নেতিবাচক প্রভাব পড়ছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্তের স্বার্থে বিষয়টি রেকর্ডভুক্ত রাখার উদ্দেশ্যে তিনি সাধারণ ডায়েরি করেছেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র।

তবে এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগসমূহ জিডিতে উল্লেখিত অভিযোগের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাইয়ের বিষয়।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category