বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
অনলাইন ডেস্ক : জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে চলমান একমাত্র টেস্টে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সবশেষ ২৭ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং ধসের মুখে পড়ে সফরকারীরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭ বলে ২ রান করে ফিরে যান। এরপর ৬ রানের মধ্যেই প্রথম ধাক্কা খায় টাইগাররা। তবে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দু’জন মিলে ৩০ রানের জুটি গড়লেও দলীয় ৩৬ রানে ২০ রান করে আউট হন সাদমান। পরে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস সামাল...