1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান : দালাল চক্রের ১১ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
Wednesday, 23 September 2026, 02:01 pm
Headline :
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে দুই নেতার প্রত্যয় চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামনে যত চ্যালেঞ্জ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান : দালাল চক্রের ১১ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • Update Time : Monday, 29 June, 2026, 04:05 pm
  • 53 Time View



স্টাফ রিপোর্টার :
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালে একযোগে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল থেকে র‍্যাব-২-এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত। এর বিনিময়ে তারা কমিশন গ্রহণ করত। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ মানুষ এসব দালালের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে অপচিকিৎসারও শিকার হতেন।
অভিযান চলাকালে চক্রটির ১১ সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নারী সদস্যও রয়েছেন। তাদের বিরুদ্ধে আনা অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। র‍্যাব-২ জানায়, সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে যেসব ভুঁইফোঁড় ক্লিনিক ও হাসপাতাল দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে রোগীদের প্রতারণার মাধ্যমে নিয়ে যায়, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৩ জুন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যদের অভিযানে দালাল চক্রের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল।
Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category