1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও পৃথক ডিএমপি বিভাগ গঠনের পরিকল্পনা: আইজিপি
Wednesday, 01 July 2026, 04:20 pm
Headline :
Questions arise about the stagnation of counter-terrorism unit নিকারের অনুমোদন: তিন নতুন উপজেলা, একটি নতুন থানা পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও পৃথক ডিএমপি বিভাগ গঠনের পরিকল্পনা: আইজিপি বদলির আদেশের পরও বিতর্কে সাবেক ইউএনও খসরু, চাকরির নামে ঘুষ নেওয়ার অভিযোগ ব্রাজিলের জয়ের উদ্‌যাপনে আতশবাজি, বাধা দিতে গিয়ে কুমিল্লায় এএসআইকে ছুরিকাঘাত চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থিতায় বাধা নেই: অ্যাটর্নি জেনারেল জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ক্যালকুলেটরে ‘ঘুষের’ হিসাবের অভিযোগ: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্যাহার কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার: ‘এটা শাহবাগ নয়, দয়া করে বসুন’

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও পৃথক ডিএমপি বিভাগ গঠনের পরিকল্পনা: আইজিপি

  • Update Time : Wednesday, 1 July, 2026, 02:14 pm
  • 8 Time View
9

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারটি থানা, ছয়টি পুলিশ তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে তিনটি ডিসি অফিস, ৪১টি পুলিশ বক্স এবং ডিএমপির একটি স্বতন্ত্র বিভাগ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

 

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

আইজিপি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ডিএমপির চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তিনটি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও এগিয়ে চলছে।

 

তিনি বলেন, পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে রাজধানীর অন্যান্য বিভাগের মতো একটি স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। এ বিভাগ একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। আইজিপি আরও বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রয়েছে।

 

তিনি জানান, পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

 

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
More News Of This Category