1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
গ্রামের লোডশেডিং বিদ্যুতের ঘাটতির কারণে নয়, ‘টেকনিক্যাল’ সমস্যার কারণে: বিদ্যুৎমন্ত্রী
Monday, 06 July 2026, 05:53 pm
Headline :
ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধস, রোহিঙ্গা ক্যাম্প ও শহরে নিহত ৯ গ্রামের লোডশেডিং বিদ্যুতের ঘাটতির কারণে নয়, ‘টেকনিক্যাল’ সমস্যার কারণে: বিদ্যুৎমন্ত্রী দেশের ৩৮ জেলায় আইসিইউ নেই, গ্রামীণ মানুষ বঞ্চিত: জুবাইদা রহমান মিরপুরে পানির সংকট নিরসনে ৫ গভীর নলকূপ বসানোর উদ্যোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ মৃত্যু, ছয় মাসে প্রাণ গেল ১৯ জনের রিজার্ভ চুরিসহ ব্যাংক খাতে অনিয়মের অভিযোগে সাবেক তিন গভর্নরের নথি তলব পূর্বাচলকে দ্রুত পূর্ণাঙ্গ বাসযোগ্য নগরী গড়ে তুলতে নির্মাণকাজ শুরুর আহ্বান কৃষক ঘুষ ছাড়া ধান বিক্রি করতে পারছেন না সুনামগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

গ্রামের লোডশেডিং বিদ্যুতের ঘাটতির কারণে নয়, ‘টেকনিক্যাল’ সমস্যার কারণে: বিদ্যুৎমন্ত্রী

  • Update Time : Monday, 6 July, 2026, 01:58 pm
  • 6 Time View
10

নিজস্ব প্রতিবেদক |

গ্রামে লোডশেডিং থাকলেও তা মূলত বিদ্যুতের ঘাটতির কারণে নয়, বরং কারিগরি সমস্যার কারণে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে অপরিকল্পিতভাবে নির্মিত কিছু বিতরণ লাইনে অতিরিক্ত লোড পড়ায় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংলাপের আয়োজন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে যে লোডশেডিং হচ্ছে, তার বেশির ভাগই কারিগরি কারণে; বিদ্যুতের ঘাটতির জন্য নয়। তিনি জানান, এ সমস্যা সমাধানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে পুরো সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আর্থিক সংকট কাটিয়ে ওঠার অন্যতম উপায় হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, জ্বালানি আমদানি কমানো গেলে সরকার বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবে, যা বিদ্যুৎ খাতের বকেয়া দায় পরিশোধে সহায়ক হবে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে কৃষিজমি ব্যবহারে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, এ ধরনের প্রকল্পে পতিত ও অনাবাদি জমিকে অগ্রাধিকার দেওয়া হবে।

সংলাপে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভুঁইয়া। এতে আরও বক্তব্য দেন এম শামসুল আলম, মোস্তফা আল মাহমুদ এবং আলমগীর কবির।

Facebook Comments Box
More News Of This Category