1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
নবীগঞ্জে আরসিসি ঢালাই কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
Tuesday, 07 July 2026, 07:09 pm
Headline :
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য ‘রাজনৈতিক’, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা সাভার এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের পরও একই কর্মস্থলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ঠিকাদার তালিকাভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, গ্রেপ্তার ২; চার দিনে আটক ২০ আদালতের হুঁশিয়ারির পর দুই ঘণ্টার মধ্যে হাজির করা হলো সালাম মুর্শেদীকে সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জুবাইদা রহমানের সার্ক বাংলাদেশের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধস, রোহিঙ্গা ক্যাম্প ও শহরে নিহত ৯

নবীগঞ্জে আরসিসি ঢালাই কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • Update Time : Tuesday, 7 July, 2026, 03:04 pm
  • 8 Time View
10

নবীগঞ্জ প্রতিনিধি

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে চলমান একটি আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) ঢালাই কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের মান বজায় না রাখার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

অভিযোগে বলা হয়েছে, বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় সদরাবাদ গ্রামের মৃত ইমাদ উল্লার বাড়ির সামনের সড়ক থেকে হযরত শাহ সদর উদ্দিন কোরেশী (র.)–এর মাজার পর্যন্ত ১০০ ফুট আরসিসি ঢালাই কাজের অনুমোদন দেওয়া হয়। তবে প্রকল্প বাস্তবায়নের সময় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কারিগরি মান উপেক্ষা করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজের মান নিশ্চিত না করে দায়সারাভাবে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ কারণে এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে প্রকল্পের কাজ তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে সরকারি উন্নয়ন প্রকল্পের সুফল থেকে স্থানীয় বাসিন্দারা বঞ্চিত হতে পারেন।

 

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বা উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box
More News Of This Category