1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য ‘রাজনৈতিক’, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা
Tuesday, 07 July 2026, 04:48 pm
Headline :
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য ‘রাজনৈতিক’, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা সাভার এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের পরও একই কর্মস্থলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ঠিকাদার তালিকাভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, গ্রেপ্তার ২; চার দিনে আটক ২০ আদালতের হুঁশিয়ারির পর দুই ঘণ্টার মধ্যে হাজির করা হলো সালাম মুর্শেদীকে সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জুবাইদা রহমানের সার্ক বাংলাদেশের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধস, রোহিঙ্গা ক্যাম্প ও শহরে নিহত ৯

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য ‘রাজনৈতিক’, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

  • Update Time : Tuesday, 7 July, 2026, 04:27 pm
  • 2 Time View
3

নিজস্ব প্রতিবেদক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করাই সরকারের দায়িত্ব।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, “গতকালের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে, যারা এর সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা। নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক বক্তব্য। একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি তা বলতেই পারেন। তবে তাঁর মতো গুরুত্বপূর্ণ একজন নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করি।”

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কাউকে গ্রেপ্তার করা না হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের একটি প্রক্রিয়া রয়েছে। সরকার জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুত অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, কোনো রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার ঘটনাটিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তাঁর দাবি, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এর আগে বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, “স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।”

তবে নাহিদ ইসলামের এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ্যে উপস্থাপিত হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box
More News Of This Category