1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী
Monday, 21 September 2026, 08:29 am
Headline :
এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

  • Update Time : Tuesday, 28 July, 2026, 08:17 pm
  • 31 Time View




অনলাইন ডেস্ক  :   মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে। দেশেই যদি হেপাটাইটিস বি–এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় তাহলে রোগীদের বিদেশমুখিতা ও চিকিৎসা খরচ কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।  সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি কর্তৃক ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Elimination for everyone, Everywhere, Right now.’

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের একটা উল্লেখযোগ্য জনগোষ্ঠী ফ্যাটি লিভারে আক্রান্ত, কিন্তু তারা অবহিত নন। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের কারণে বাংলাদেশে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে মন্ত্রী জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলকে আহ্বান জানান।

সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনকে নিয়োগ প্রসঙ্গে বলেন,  শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদণ্ডে মূল্যায়নের জন্য বিদেশি ও আঞ্চলিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করায় চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অন্যান্য মেডিকেল কলেজসমূহকেও এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

একপর্যায়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সদস্যরা সকল গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানালে মন্ত্রী এ দাবিকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তা বাস্তবায়ন করার জন্য মন্ত্রী তাঁর অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।  অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসন।

এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি (অবৈতনিক) অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিএমইউ এর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল এর চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category