1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
সাগরে ভাসতে থাকা বিকল ট্রলারসহ ১২ জেলে উদ্ধার
Sunday, 20 September 2026, 09:37 pm
Headline :
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ইউনূস সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সাগরে ভাসতে থাকা বিকল ট্রলারসহ ১২ জেলে উদ্ধার

  • Update Time : Tuesday, 25 August, 2026, 04:22 pm
  • 20 Time View




মনির হোসেন, মোংলা

সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, গত ২৩ আগস্ট রবিবার রাত ৮ টায় এফভি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলার ১২ জন জেলেসহ মাছ আহরণকালে সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে, গত ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় ওই বোটের একজন জেলে ট্রলার মালিককে কল দিয়ে বিষয়টি অবহিত করলে তিনি কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্টগার্ড স্টেশন দুবলার এর একটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া ট্রলারসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং ট্রলার

সহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category